শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. ন্যূনতম মাধ্যমিক (SSC)/সমমান পাশ হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. অবশ্যই ইংরেজিতে পড়তে, লিখতে এবং যোগাযোগ করতে সক্ষম হতে হবে।
৩. মাইক্রোসফট এক্সেলসহ আবশ্যিকভাবে মৌলিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
৪. আবশ্যিকভাবে গাণিতিক দক্ষতা থাকতে হবে।
৫. অর্পিত দায়িত্ব তত্ত্বাবধান করার ন্যূনতম সক্ষমতা থাকতে হবে।
৬. সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সঠিক বিচারবুদ্ধি প্রয়োগের সক্ষমতা থাকতে হবে।
৭. প্রার্থীকে অবশ্যই নমনীয় ও প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া কার্যকরভাবে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
৮. প্রার্থীকে বহুজাতিক সংস্কৃতি ও কর্মপরিবেশে কাজ করতে সক্ষম হতে হবে।
৯. প্রয়োজনের নিরিখে কাজকে অগ্রাধিকার নির্ধারণে সক্ষম হতে হবে।
১০. ফর্কলিফট (Forklift), পাওয়ার প্যালেট ট্রাক (Power pallet truck) এবং রিচ ট্রাক (Reach truck) পরিচালনা ও ব্যবহারে সক্ষমতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
১১. ইংরেজিতে লিখিত ও মৌখিক নির্দেশাবলী অনুসরণ করতে দক্ষতার সাথে Multi Tasking-এ কাজ সম্পাদন করাসহ সক্ষম হতে হবে।
১২. প্রার্থীকে ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ০১ থেকে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি:
১। প্রার্থীদের বয়স ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;
২। কর্মঘণ্টা দৈনিক ০৮ (আট) ঘণ্টা, সপ্তাহে ০৬ (ছয়) দিন;
৩। চাকরির চুক্তি ০৩ (তিন) বছর ও নবায়নযোগ্য;
৪। ওভারটাইম কোম্পানির প্রয়োজনীয়তা ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য;
৫। নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে;
৬। পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ১৮ মাস থেকে ২৪ মাস থাকতে হবে;
৭। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে;
৮। সংশ্লিষ্ট কাজে দেশে বা দেশের বাহিরে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
৯। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্রসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
অন্যান্য শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাবদি বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন আবেদন লিংক-এ আগামী ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ০৮ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো;
২। অনলাইনে আবেদন, চাকরির ইন্টারভিউ এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে;
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে:
১. ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
২. একাধিক পাসপোর্ট থাকলে সকল পাসপোর্টসহ এক সেট রঙিন ফটোকপি।
৩. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রসমূহ।
৪. জাতীয় পরিচয়পত্র (NID)।
৫. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), যেখানে প্রার্থীর কম্পিউটার লিটারেসি (বিশেষ করে MS Excel), গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস এবং পূর্বের কোনো ওভারসিজ বা ওয়্যারহাউস অভিজ্ঞতা থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
বি:দ্র:
১. একজন প্রার্থী শুধুমাত্র ১ টি পদে আবেদন করতে পারবে।
২. প্রাথমিকভাবে ৩০০ (তিনশত) জন প্রার্থীকে সফটওয়্যার বেইজড লটারীর মাধ্যমে বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের তালিকা বোয়েসেল-এর অফিসিয়াল Website-এ প্রকাশ করা হবে। পরবর্তীতে কোম্পানির প্রতিনিধি কর্তৃক টেকনিক্যাল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বর্ণিত পদসমূহের জন্য ১১২ (একশত বারো) জন প্রার্থীকে নির্বাচন করা হবে।
প্রার্থীর হালনাগাদ সিভি (PDF ফরম্যাট)
Format: PDF • Max 2MBমূল পাসপোর্টের তথ্যযুক্ত পাতার স্পষ্ট স্ক্যান কপি
Format: PDF • Max 2MBস্মার্ট এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের কপি
Format: PDF • Max 2MBশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ সমূহ
Format: PDF • Max 2MBআপনার সংশ্লিষ্ট কাজের পদবী, বিগত প্রতিষ্ঠানের নাম, প্রধান দায়িত্ব ও অর্জিত বাস্তব দক্ষতার সংক্ষিপ্ত বিবরণ লিখুন।